ঢাকা শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বোর্ডের হাতে পর্যাপ্ত সময় নেই বলে জানিয়েছেন তিনি।
খেলার জগৎ থেকে আরও খবর
ফুটবলপ্রেমীরা সাধারণত মাঠের ৯০ মিনিটের লড়াইটাই দেখেন। কিন্তু ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমের ভেতরে কী ঘটে, ফুটবলাররা কীভাবে নিজেদের প্রস্তুত করেন—সেসব নিয়ে কৌতূহলের শেষ নেই। এবার সেই অজানা গল্পই সামনে এনেছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির সহকারী পল ক্লেমেন্ট।
আর্জেন্টিনা জাতীয় দলের শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। হাতে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও গ্লাভস পরে বল ধরতে গিয়ে আবারও অস্বস্তিতে পড়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা গোলরক্ষক।
চোট কাটিয়ে মাঠে ফিরে আবারও নিজের উপস্থিতি জানান দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আইসল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে গোলও করেন তিনি। ম্যাচ শেষে দল ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আত্মবিশ্বাসী বার্তা দেন বিশ্বকাপজয়ী এই তারকা।
আসন্ন ফিফা বিশ্বকাপ-এর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে কানাডা সরকার। দেশটির জননিরাপত্তা মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।
মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখে আবারও দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ। এই সাফল্য উদ্যাপনের পাশাপাশি বিজয়ীদের বরণ করে নেবে বাফুফে। আজ সন্ধ্যায় চ্যাম্পিয়ন দলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাতিরঝিলে এনে সংবর্ধনা দেওয়া হবে।
সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ ব্যবধানে শিরোপা জিতে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। এ জয়ের পর রোনান সুলিভানদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেক্সিকোর গুয়াদালুপ স্টেডিয়ামে শেষ বাঁশি বাজতেই যেন একসঙ্গে দুই বিপরীত আবেগের বিস্ফোরণ। একদিকে উল্লাসে ভাসছে ইরাক, অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে বলিভিয়া। তবে এই জয়ের পেছনে শুধু ফুটবল নয়—আছে দীর্ঘ সংগ্রাম, অস্থিরতা আর যুদ্ধের ছায়া পেরিয়ে উঠে দাঁড়ানোর গল্পও।
সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত দলে নতুন কোনো মুখ না থাকলেও কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দ্য হানড্রেডের নিলামে পাকিস্তানের আবরার আহমেদকে কিনেছে সানরাইজার্স লিডস। সানরাইজার্স লিডস ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ দুটিই চেন্নাইভিত্তিক সান গ্রুপের প্রতিষ্ঠান।আইপিএল ফ্র্যাঞ্চাইজি ও অন্যান্য লিগে আইপিএল–সংযুক্ত দলগুলোতে পাকিস্তানি খেলোয়াড়দের দলে না নেওয়ার যে প্রবণতা এত দিন দেখা গেছে, আবরারের সানরাইজার্স লিডসে ডাক পাওয়া তার ব্যতিক্রম। নিলামে আবরারের দাম উঠেছে ১ লাখ ৯০ হাজার পাউন্ড।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মেহেদী হাসান মিরাজে নেতৃত্বে এই দলে দেড় বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড থেকে ৬জন বাদ পড়েছেন এবারের সিরিজে।
নারী এশিয়ান কাপে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হওয়া বাংলাদেশের জন্য ছিল বড় পরীক্ষা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ২-০ গোলে হারলেও মাঠে বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাসী লড়াই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের।তবে ম্যাচের বড় আক্ষেপ—ঋতুপর্ণার সেই সম্ভাবনাময় শটটি জালে না জড়ানো।
লিওনেল মেসির কলকাতা সফরের সময় স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যুব ভারতী স্টেডিয়ামে ল্যাপ অব অনার বাতিল হওয়ায় ক্ষুব্ধ ভক্তরা গ্যালারিতে ভাঙচুর চালান ও মাঠে প্রবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেসিও দ্রুত মাঠ ছেড়ে যান, এবং প্রদর্শনী ম্যাচ বাতিল করা হয়। এই ঘটনায় কলকাতা পুলিশ আটক করেছে আয়োজকের প্রধান শতদ্রু দত্তকে।
ShareBusiness24
সর্বশেষ
জনপ্রিয়