ঢাকা   রোববার ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে নতুন সিইও

শেয়ারবাজার

শেয়ারবিজনেস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে নতুন সিইও

 শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদ মুহাম্মদ আমদাদ উল্লাহকে সিইও (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ দিয়েছেন। তিনি ২৮ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।